
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আগামী ১লা ডিসেম্বর বগুড়ার আদমদীঘির সান্তাহারে ছাত্রদলের কর্মীসম্মেলন সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১২টায় সান্তাহার পৌর বিএনপি কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আরিফুল হক রুমানের সভাপতিত্বেতে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও উপজেলা যুবদলের আহবায়ক মাহফুজুল হক টিকন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন জীবন, ছাত্রদল নেতা রিপন আলী মেরাজ, মহিবুল ইসলাম শাকিব, রাহুল হাসান, শাকিল হোসেন, মোহম্মদ আলী, হাসিবুর রহমান, আলী আফসান জামী, মেজবাউল হাসান, শাহারিয়ার, মেহেদী প্রমূখ। আগামী ১লা ডিসেম্বরের সম্মেলনে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারন সম্পাদক ইকবাল হাসান শ্যামল বলে জানান নেতাকর্মীরা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান