প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ২:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২০, ৩:৫৭ পি.এম
ভৈরবে মহাসড়ক থেকে ২৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়কের নাটাল মোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি প্রাইভেট কার তল্লাশী করে ২৮০ বোতল ফেন্সিডিল ফেন্সিডিল উদ্ধার করে ভৈরব থানা পুলিশ। এসময় চালক মিজান শেখ (২৮) কে মাদক পাচারের অপরাধে আটক করে পুলিশ। মিজান শেখ শরিরত পুর জেলার ভেদরগঞ্জ থানার বাংলা ছয়গাও গ্রামের কামাল শেখ মিয়ার ছেলে বলে জানা যায়। মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন এর দিক নির্দেশনায় এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স কনস্টেবল আমিনুল, নূর রহমান ও মোমেন এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার নিকট নাটাল মোড় এলাকা থেকে রাত সাড়ে দশ ঘটিকায় পূর্ব সংবাদের ভিত্তিতে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশী করে ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করি।
এসময় চালককে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা। এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটাল মোড় এলাকা থেকে মিজান নামে এক যুবক কে ২৮০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.