প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ১২:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২০, ১০:৩০ পি.এম
ভৈরবে অজ্ঞাত কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার

এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে অজ্ঞাত (১৪) কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। (২৬ অক্টোবর) সোমবার বিকালে শম্ভুপুর রেললাইনের পাশ থেকে এ মরদেহটি উদ্ধার করে। এলাকাবাসীরা জানায়, রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে ভৈরব থানা ও রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে কিশোরের গলাকাটা মরদেহটি উদ্ধার করে নিয়ে যায় রেলওয়ে থানা পুলিশ। এলাকাবাসিরা আরও জানায়,তারা ধারণা করছে দূবৃত্তরা কিশোরটিকে অন্য কোথাও হত্যা করে ট্রেন থেকে মৃতদেহটি এখানে ফেলে গেছে।
এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক সুরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে কিশোরগঞ্জগামী এসারসিন্ধু ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.