হোম » অপরাধ-দুর্নীতি » চাটখিলে প্রবাসীর স্ত্রী কে ধষর্নের অভিযোগে ইউনিয়ন যুবলীগের সভাপতি আটক। 

চাটখিলে প্রবাসীর স্ত্রী কে ধষর্নের অভিযোগে ইউনিয়ন যুবলীগের সভাপতি আটক। 

চাটখিল থেকে মনির হোসেন সোহেল (চাটখিল প্রতিনিধি) : প্রতিনিয়ত আমরা যেন হয়ে যাচ্ছি বিচার বিবেকহীন নরপশু। সারাদেশে যেখানে হচ্ছে নারী ও নির্যাতনের শ্লীলতাহানির প্রতিবাদ।
আবারও প্রবাসীর স্ত্রীকে ধষর্নের অভিযোগে আটক করা হয় নোয়াখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মজিবুর রহমান শরিফ কে। ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামে।
গত দুই বছর আগে পুলিশ পরিচয়ে এক কিশোরী কে ধষর্নের অভিযোগে আটক হয়েছিলেন আলোচিত এই মজিবুর রহমান শরীফ।  আজ দুপুরে ধষর্নের শিকার প্রবাসীর স্ত্রী চাটখিল থানা পুলিশ কে  জানান, আজ বুধবার ভোর ৫ টায় ঘরের ধরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। তার ৬ বছরের মেয়েকে অস্ত্রের মুখে জিম্মি করে ধষর্ন করে মোবাইলে ছবিও ভিডিও ধারণ করেন।
আজ বিকেলে চাটখিল থানা পুলিশ অভিযুক্ত শরিফ কে ইয়াচিন হাজির বাজার থেকে আটক করেন। শরিফের বিরুদ্ধে ধষর্ন সহ ৭/৮ মামলা রয়েছে বলে জানা যায়।  আটক শরিফ নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামের খোকা মিয়ার ছেলে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!