প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ১০:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২০, ৪:৫৯ পি.এম
দাউদকান্দির গৌরীপুরে যুবক খুন ।।

বাবুল আহমেদ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি : কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিতাসের কড়িকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমেরিকা প্রবাসী মো: সাদেক হোসেন সরকারের ছেলে জাহাঙ্গীর আলম নয়ন (৩৬) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা । আজ বুধবার দুপুরে দাউদকান্দির গৌরীপুর ভুলির পারের নিজ বাসা থেকে নিহত নয়নের লাশ উদ্ধার করেছে গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ।
নিহতের বাবা-মা-বোন ও বড়ভাই স্বপরিবারে আমেরিকায় থাকে মঙ্গলবার দিবাগত গভীর রাতের কোনো এক সময় এই হত্যাকান্ড সংঘটিত হয়ে থাকতে পারে পুলিশের ধারনা । পুলিশ আরোও জানায়, নিহতের শরীরে ছুরিঘাতের চিহ্ন রয়েছে । ময়না তদন্তের জন্য পুলিশ লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.