প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৫:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২০, ৬:৪৩ পি.এম
জামালপুরে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার গ্রেপ্তারকৃত আসামীদের নিয়ে র্যাবের সংবাদ সম্মেলন

রবিউল হাসান লায়ন,জামালপুরঃগত ২২ সেপ্টেম্বর জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পশ্চিম তারতাপাড়া গ্রামে স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ধর্ষণ করা হয়। এ ঘটনা নিয়ে গত ৪ অক্টোবর স্ত্রী চায়না বেগম বাদী হয়ে ৫ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন-০৩) এর ৯(৩)/৩০ এর ৩২৩, ৩২৪ ও ৩২৮ দন্ডবিধি মোতাবেক মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
যার নং- ৬। উক্ত মামলার পর জামালপুর র্যাব ১৪, ঘটনার সাথে জড়িত স্বামী সুজন মিয়া (৩৫), নূর নবী কারী (৪০) ও সহযোগিতাকারী মোছাঃ রাজিয়া বেগম (৩৫) নামের তিনজনকে গ্রেপ্তার করে সোমবার গ্রেপ্তারকৃতদের নিয়ে সংবাদ সম্মেলন করেন র্যাব ১৪- কমান্ডার এম.এম সবুজ রানা।
এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জামালপুর র্যাব ১৪- সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আনোয়ার হোসেন, র্যাব কর্মকর্তা আলমগীর, কার্তিক, কামাল, দৌলত, রাশেদুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জামালপুর র্যাব- ১৪ কমান্ডার এম.এম সবুজ রানা বলেন, চাঞ্চল্যকর স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ধর্ষণ মামলায় জামালপুর র্যাব ২ জন ধর্ষণকারীসহ ১জন সহযোগিকে গ্রেপ্তার করেছে। মামলায় অপর আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.