
রায়হানুল ইসলাম, বগুড়া জেলা প্রতিনিধি : প্রেমের সম্পর্ক তৈরি করে অশ্লিল ছবি ও ভিডিও ধারণ করে প্রতারনার মাধ্যমে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সদর থানায় মামলা সূত্রে গ্রেফতার ঐ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে আনুমানিক ২০জন নারীর সঙ্গে এমন প্রতারণার। জানা গেছে, বাদীর মেয়ের কাছ থেকে অনলাইন যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্কের অভিনয় করে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে ঐ প্রতারক।
পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ এমরান মাহমুদ তুহিন এর নের্তৃত্বে “সাইবার পুলিশ বগুড়া’র” একটি চৌকস টিম শুক্রবার রাত ১২টায় বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন চৌধুরি পাড়া তিনমাথা মোড়’ জনৈক মোঃ আওরঙ্গজেব তালুকদারের গ্যাস সিলিন্ডারের দোকানের সামনে থেকে মোঃ তানজিমুল ইসলাম রিয়ন (২২) কে গ্রেফতার করে। সে নওগাঁর চকদেবপাড়া গ্রামের মৃত তাজুল ইসলাম কবিরাজ-এর ছেলে।
গ্রেফতারকালে উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর পরিহিত থ্রি-কোর্য়াটার প্যান্টের ডান পকেট হতে আসামীর নিজ হাতে বাহির করে দেওয়া মতে একটি মোবাইল ফোন ও ২টি সিমকার্ড উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং জব্দকৃত ডিভ্ইাস চেক করে দেখা যায় যে, একাধিক মেয়ের সাথে তাহার প্রেমের সম্পর্ক আছে তারমধ্যে ২০ জনের অধিক মেয়ের শরীরের বিভিন্ন অংশের অশ্লীল স্থিরচিত্র এবং অশ্লিল ভিডিওচিত্র তার ফেসবুক আইডির মেসেঞ্জারে সংরক্ষিত অবস্থায় আছে। যা তাদের সাথে অনলাইন ভিত্তিক বিভিন্ন যোগাযোগমাধ্যমে ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিন রের্কোডারের মাধ্যমে ভিডিওচিত্র ও স্থিরচিত্র ধারণ করে পরবর্তীতে ব্লাকমেইল করে টাকা পয়সা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়।