
আহসান হাবীব আরমান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ আজ জয়পুরহাট গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ৫ কেজি গাঁজাসহ ১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট জেলার ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট থানার ধলাহার ইউনিয়নের কদমতলী মোড় হইতে ৫ কেজি শুকনা গাঁজাসহ একজনকে গ্রেফতার করেন জয়পুরহাট ডিবি পুলিশ। গ্রেফতারকৃত হলেন পাঁচবিবি উপজেলা ত্রিপুড়া(চেচড়া) গ্রামে জাহিদুল ইসলামে স্ত্রী আঞ্জুয়ারা (৩৯)। এই নারী মাদক ব্যবসায়ী দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করত।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে বলে ডিবি ওসি জানান।