হোম » অপরাধ-দুর্নীতি » বগুড়া ধুনটে ২০০ গ্রামগাঁজাসহ গ্রেফতার১ 

বগুড়া ধুনটে ২০০ গ্রামগাঁজাসহ গ্রেফতার১ 

এম.এ রাশেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে খোকা সরকার (৫৮) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। খোকা সরকার উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামের পশ্চিম পাড়া এলাকার মৃত নাজেম সরকারের ছেলে।
থানা সুত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে  সোমবার সন্ধায় ধুনট থানার এস আই নুরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সোনাহাটা বাজার এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাহাটা বাজারের হক কমপ্লেক্স নামক বিপনী মার্কেটের ভিতরে একটি গ্যারেজের নিকট থেকে মাদক কারবারি খোকা সরকারকে গ্রেফতার করে। এ সময় তার  মাদক কারবারির কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা ও গাজাঁ বিক্রির ও নগদ ১৫৯০ টাকা জব্দ করে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!