
জানা গেছে, উপজেলার কলজলিয়া ইউনিয়নের এরালিয়া বাজার এলাকার মোহাম্মদপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আবদীনের নেতৃত্বে হাবিবুর রহমান হবি গং ও সাহেল আহমদ গংদের মধ্যে জায়গাহ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পূর্ব বিরোধের জের ধরে রোববার (৬ সেপ্টেম্বর) দুপক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে বেলা ১১টার দিকে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন।
গুরুতর আহত রানা মিয়া (২৬), তোফায়েল আহমদ (২৫)কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে জড়িত থাকায় ৪জনকে পুলিশ আটক করেছে। সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে রোববার রাতে জানা গেছে।