প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৪:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২০, ৩:০৬ পি.এম
রাজশাহীতে ইয়াবাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মু.তামিম সিফাতুল্লাহ (রাজশাহী প্রতিনিধি):- রাজশাহী নগরীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ০১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ০২:০০ টার দিকে মহানগরীর শাহমখদুম থানাধীন নওদাপাড়া ট্রাক টার্মিনাল এলকায় অপারেশন পরিচালনা করে। এ সময় ১৫৩৫ পিচ ইয়াবাসহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী হাতে নাতে গ্রেফতার করে র্যাব।
গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব-৫। গ্রেপ্তাকৃতরা হলেন, মোঃ হেলাল হোসেন (৩২), পিতা-মৃত মোঃ আলতাব আলী, সাং-বড় দাদাস, মোঃ মহসীন আলী জনি (৩৪), পিতা-মৃত আলী হোসেন, সাং-দাদাস সড়কপাড়া, উভয় থানা-বেলপুকুর, রাজশাহী মহানগর ও মোঃ মজনু (৩৯), পিতা-মোঃ মতি সরদার, সাং-আড়মবাড়িয়া, থানা-ঈশ্বরদী, জেলা-পাবনা। জানা যায়,আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.