প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৬, ২:০১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১২, ২০২০, ৬:১৩ পি.এম
যাত্রী সেজে ইয়াবা পাচার, গ্রেফতার ১

লোহাগাড়া প্রতিনিধিঃ যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
১১ জুলাই দিনগত রাত সাড়ে দশ-টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ১২ জুলাই সকালে আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতার হওয়ায় মাদক বিক্রেতার নাম মোঃ সাইফুল ইসলাম (৪০)। সে চকরিয়া খুটাখালি উত্তর মেদা কচ্ছপিয়া চৌধুরী বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে।
লোহাগাড়া থানার ওসি জাকিরের হোসেন মাহামুদ জানান, মাদকের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.