
আওয়াজ রিপোর্টঃ উল্লাপাড়া ইসলামপুর ভূত গাছা এলাকা হতে ২২ এপ্রিল ২০২৫ তিন জন যাত্রীসেজে ছিনতাইকারী বোওয়ালিয়া যাবার কথা বলে অটোরিকশা ভাড়া করে বোওয়ালিয়া যাবার পথে ব্রহ্মকপালিয়া স্থানে তিন ছিনতাইকারী অটোরিকশা চালক কে বেধে রাস্তার নিচে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে এলাকার লোকজন এসে অটোরিকশা চালক কে উদ্ধার করে ।
আহত চালকের নাম মো. সাব্বির (২২) পিতার নামঃ শহিদুল ইসলাম গ্রাম-বড়হররহ।
মো. সাব্বির বলেন, মঙ্গলবার বিকেল ৩টার দিকে‘ আমি ঐ এলাকা দিয়ে অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলাম এ সময় তিনজন ছিনতাইকারী ভাড়ার কথা বলে বোয়ালিয়া বাজার যাবের পথে ব্রহ্মকপালিয়া স্থানে হাত পা বেধে রাস্তার নিচে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
পরে আমার চীৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করেন এ ব্যাপারে আমি কোনো মামলা বা জিডি করিনি।

আরও পড়ুন
“অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে তামাকপণ্যের উপর কর বৃদ্ধির প্রস্তাব চিকিৎসকদের”
বনানী উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বনানীতে বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস