
রবিউল হাসান লায়ন : জামালপুর -৫ সদর আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচনী ক্যাম্প ভাংচুর, মিথ্যা মামলা দিয়ে হয়রানী, ঈগল প্রতীকের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি এবং শান্তি পূর্ন পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু ।
আজ দুপুরে শহরের তমালতস্থ আওয়ামীলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু। তিনি অভিযোগ করেন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম, জামালপুর-৫ আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের নির্দেশে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর, কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, পোলিং এজেন্টদের হুমকি দিচ্ছেন।