
মো.শহীদুল ইসলাম, চন্দনাইশ প্রতিনিধি : চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম- ১৪ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী মো. আলী ফারুকী ।
গত ৩০ ডিসেম্বর বিকেলে দোহাজারী পৌরসভার একটি রেস্টুরেন্টে নির্বাচনের প্রধান সমন্বয়কারী শাহজাদা বোরহান উদ্দিন হাফেজ নগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় তিনি তাঁর দলীয় নীতি-নৈতিকতা তুলে ধরে বলেন, সংসদীয় এলাকাকে সন্ত্রাস, দূর্নীতি, শোষনমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করবেন। তিনি নির্বাচিত হলে সংসদে তরিকত ও ইসলামের কথা বলবেন।
২০০৮ সালে তরিকত ফেডারেশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন নিয়ে দলের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী সংসদে তরিকতের পক্ষে কথা বলেছেন। স্বাধীনতার পক্ষের শক্তি সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা পালন করবেন। সন্ত্রাস ও সাম্রাজ্যবাদীদের বাংলাদেশের পবিত্র সংসদের যেতে পারবে না। ২০০৮ সালের জামায়াত ইসলামের নিবন্ধনের বিরুদ্ধে মামলা করে ২০১৮ সালে জয়লাভ করেন। পরবর্তীতে জামায়েত ইসলাম হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করেন। সে আপিল ২০২৩ সালে নামঞ্জুর হয়। তরিকত ফেডারেশন পেশিশক্তি, কালো বাজারী, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার, অবৈধ অস্ত্র ব্যবহার বন্ধের মাধ্যমে সুষ্ঠ নিবার্চনের দাবি জানান। আলোচনায় অংশ নেন অধ্যক্ষ মো. নুরুল মোস্তফা।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ