
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের বিলকালিদহ গ্রামে জমির আইলের ঘাস কাটাকে কেন্দ্র করে একই গ্রামের চাঁন মিয়ার হাতে ফনি মিয়া (৬৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
২৯ (ডিসেম্বর) শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে ঘটনাটি ঘটে বলে জানাযায়।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, কালিদহ গ্রামের ফনি মিয়া দুপুরে খাবার খেয়ে তার নিজ জমি কান্দা চকে গরুর ঘাস কাটতে গিয়ে বিকাল ৩ঘটিকার সময় তার পাশের জমির মালিক বিল কালিদহ গ্রামের ফজল মিয়ার ছেলে চাঁন মিয়া (৫৫) সাথে আইলের জমির ঘাস কাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চাঁন মিয়া তার নাকে ঘুসি দিয়ে ফেলে দেয় এবং তার হাতে থাকা কাচি দিয়ে তাকে আঘাত করলে সে মাটিতে লুটে পড়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কলিয়া বাজারে লোকাল ডাক্তারের কাছে নিয়ে গেলে ওখানেই তাকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে মৃত ফনির স্ত্রী ছাহেরা বেগম (৬০) বলেন, আমার স্বামী গরুর জন্য আমার জমিতে ঘাস কাটতে লাগছিলেন। ইতিমধ্যে চাঁন মিয়া ঘাস কাটতে বাধা দেয়।বাধা দেওয়ার এক পর্যায়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে আমার স্বামীকে চাঁন মিয়া নাকে ঘুষি মারে এবং সে মাটিতে পড়ে যায়। তারপর তার হাতে থাকা কাচি দিয়ে তাকে আঘাত করলে আমার স্বামী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন । আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার আদিত্য বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বিস্তারিত বোঝা যাবে। অভিযোগকারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে। দ্রুত আসামিদের গ্রেফতার করা হবে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ