
মো: তারিকুর রহমান স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা ২৯.১২.২০২৩ ইং দুপুর ০২:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ফোর্সের ব্যারাক পরিদর্শন করেন। ফোর্সের ব্যারাক পরিদর্শনকালে পরিস্কার পরিছন্নতার জন্য তাৎক্ষণিকভাবে নগদ ও আর্থিক পুরস্কার প্রদান করেন।
এসময় পুলিশ সুপার ডেঙ্গু প্রতিরোধে ব্যারাকসহ সকল স্থাপনার আশেপাশের আগাছা পরিস্কার ও বসবাসের ব্যারাকে সকলকে পরিস্কার পরিছন্নতার সাথে বসবাস করার নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান; সদর পুলিশ ফাড়ির পরিদর্শক হোসেন আল মাহবুব, ইনচার্জ, ;চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সের আরআই মোঃ আমিনুল ইসলাম, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান