
চাটখিল প্রতিনিধিঃ রাতের আঁধারে কয়েক প্রজাতির গাছ কেটে ফেলার অভিযোগ করেছেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নাহার খিল গ্রামের তৈয়ব উল্যা বেপারী বাড়ির মফিজ উল্যা।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন নাহার খিল গ্রামের মফিজ উল্যা অভিযোগ করে সাংবাদিকদের জানান, বাড়ির সামনে আমার প্রায় ১ একর জমির মধ্যে মৎস্য খামার সহ বিভিন্ন প্রজাতির ফল ফলাদির বাগান রয়েছে। ২২ ডিসেম্বর দিবাগত গভীর রাতে কে বা কাহারা আমার খামারে মাছ ধরে নিয়েছে ও আমার অনেক গাছ পালা কেটা ফেলা হয়।
আমি দীর্ঘ দিন ২৭ বছর ধরে প্রবাসে ছিলাম। প্রবাস থেকে ফিরে গত কয়েক বছর ধরে নিজের জমিজমা, মৎস খামার সহ কৃষি কাজে নিয়োজিত আছি। আমাকে সামাজিক ভাবে লাঞ্ছিত করছে ও আমার জমাজমি মাছ ধরে নিয়েছে ও গাছ কেটে ফেলা হয়েছে।
বিষয়টি স্থানীয় ভাবে জানানো হলেও কোন সুরাহ না হওয়ায়, খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করি।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন