
মোঃ মনির হোসেন সোহেল ,চাটখিল প্রতিনিধিঃ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালক, অর্চাড গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. মোহাম্মদ ফারুক।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের উত্তর সাধুরখিল হাটির পাড়ায় ২২ ডিসেম্বর (শুক্রবার) হাফেজ ইসমাইল নুরানি মাদরাসায় প্রায় ১ হাজার হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতার্ত কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক, ইউপি সদস্য মহীন উদ্দিন ও স্থানীয় সামাজিক ব্যাক্তিবর্গ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক