
জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বিএনপির কারাবন্দি নেতাকর্মীদের পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নির্যাতিত কারাবন্দি নেতৃবৃন্দের বাড়িতে জিয়া স্মৃতি পাঠাগার এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএনপি নেতা শাহ্ কামাল রাসেল এর পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ পৌছে দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জিয়া স্মৃতি পাঠাগার এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএনপি নেতা শাহ্ কামাল রাসেল বলেন তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে যে আন্দোলন চলছে এই আন্দোলনে যেসব নেতাকর্মী গ্রেফতার হবেন তাদের পাশে আমি সবসময় ছিলাম এবং থাকব। অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া