প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৩, ৭:৫১ অপরাহ্ণ
ফেনী-৩ এ স্বতন্ত্র প্রার্থী আ লীগনেতা এ কে আজাদ প্রার্থীতা ফিরে পেলেন, ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন

মোঃ আবদুল মুনাফ পিন্টু : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ দাগনভূঞা ও সোনাগাজী আসনে উচ্চ আদালতে প্রার্থীতা ফিরে পেতে রিট করলে আদালতের আদেশে ভোটের মাঠে ফিরেছেন স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক আব্দুল কাশেম আজাদ প্রকাশ এ কে আজাদ।
বুধবার ২০ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার প্রার্থীর হাতে তাঁর নির্বাচনী প্রতীক হিসেবে আনুষ্ঠানিকভাবে ট্রাক প্রতীক তুলে দেন। এর আগে হাইকোর্ট বেঞ্চ স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ এর করা রিট শুনানী শেষে নির্বাচন কমিশনের আদেশ বাতিল করলে মনোনয়ন বৈধতা পায় তার। আদেশে দ্রুত সময়ের মধ্যে তাঁর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে প্রতীক বরাদ্দ দিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
প্রতীক পেয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ তাঁর নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন, আমি নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলাম। পরবর্তী আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছি। সোনাগাজী ও দাগনভূঞা বাসীর ব্যাপক ভাবে সাড়া পাচ্ছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। এর আগে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি। বর্তমানে প্রবাসে ব্যবসার পাশাপাশি দেশের বিভিন্ন শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ড জড়িত রয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী হতে বিভিন্ন ভাবে উৎসাহিত করেছে। তাই আমি প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রেরণা পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেছি। আমার নির্বাচনী এলাকার জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি, বিজয়ী হলে, পরিবেশবান্ধব শিক্ষা ব্যবস্থা, প্রবাসীদের জন্য কর্মসংস্থান, কিশোর গ্যাং বন্ধসহ এলাকার উন্নয়নে নিবেদিত ভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
এদিকে প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ তাঁর নির্বাচনী এলাকার রাজাপুর ও সিন্দুরপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ চালিয়ে যান।
তাঁর পক্ষে ভোটারদের ব্যাপক ভাবে সাড়া পেয়েছেন বলে তাঁর সমর্থকরা দাবি করেন। ট্রাক প্রতীকের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইউসুফ আলী জানান- নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে এবং কেন্দ্র গিয়ে সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ট্রাক প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। প্রার্থীর শুভাকাঙ্ক্ষী ভোটার হারুন রশীদ বলেন, স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছে। এটি একটি আনন্দের খবর। প্রার্থী একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখার পাশাপাশি সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন জড়িত রয়েছে। তাই ভোটাররা ট্রাক প্রতীক নিয়ে বেশ আশাবাদী।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.