
মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে নিজস্ব হলরুমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা বিষয়ক ২দিন ব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার একটি আন্তজার্তিক সংস্থা কর্নসার্ন ওয়াল্ড ওয়াইডের সহযোগিতায় উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিসিজির কোষাধ্যক্ষ ও হাতীবান্ধা মহিলা কলেজ অধ্যক্ষ. মোতাহার হোসেন লাভলু।
এতে বক্তব্য রাখেন ইউসিসিজির সাধারণ সম্পাদক বরকত হোসেন, যুগ্ন সম্পাদক ও সংবাদকর্মী নূরল হক, বন্যা সহনশীল প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম, গণ উন্নয়ন কেন্দ্রের মাঠ কর্মকর্তা রবিউল হাসান, দক্ষিণ সিন্দুর্না ক্র্যাগ সভাপতি মহিদুল ইসালম জুয়েল ও উত্তর ডাউয়াবাড়ি ক্র্যাগের সাধারণ সম্পাদক রাশেদা বেগম প্রমুখ।
উক্ত কর্মশালায় উপজেলার চর তীরবর্তী ৬টি ইউনিয়নের সিসিসি ও ক্র্যাগ এবং তাদের সমন্বয়ে গঠিত ইউসিসিজিসহ মোট ৪০ জন অংশ নেয়। কর্মশালায় চরাঞ্চলের সমস্যাসমূহ তুলে ধরা হয় এবং ওইসব সমস্যা সমাধানে ২০২৪ সালের কার্যকর পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে।

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান