
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার ধুনটে হাসেম আকন্দ (৩২), নামে এক ইলেকট্রনিক মিস্ত্রি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।
সোমবার (১৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টা দিকে ৪ টার মধ্যেই কোন এক সময় আত্মহত্যা করে বলে ধারনা করা করছে স্থানীয়রা।
সংবাদ পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তি হলেন, ধুনট পৌর এলাকার ১নং ওয়ার্ডের পশ্চিম ভরণশাহী থানা পাড়া গ্রামের মৃত মজনু আকন্দের ছেলে ও তিনি পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি।
১নং ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জিল আকন্দ বলেন, কোন কারণে অভিমান করে আত্মহত্যা করতে পারে বলতে পারছেনা স্থানীয় লোকজন।শয়ন কক্ষে বাঁশের তীরের সহিত গলায় মাফলাল পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
স্থানীয় ও তাহার পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকাই, নিহত ব্যক্তির মৃত্যু দেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান