
কক্সবাজার প্রতিনিধি ঃ কক্সবাজারের টেকনাফ সমুদ্রসৈকত এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে ৫ ফুট দৈর্ঘ্যের একটি মৃত ডলফিল । ডলফিলটির পুরো শরীরে রক্তাক্ত ও আঘাতের চিহ্ন রয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া নৌকা ঘাটে ডলফিনটি মৃত অবস্থায় ভেসে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হোসাইন।
তিনি জানান, ডলফিনটি অনুমানিক ৫ ফুট লম্বা। শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। এটি রক্তাক্ত অবস্থায় জোয়ারের সময় ভেসে আসে। অসংখ্য মানুষ ডলফিনটি দেখতে ভিড় করেছেন৷
তিনি আরও বলেন, জেলেরা ধারণা করছেন, জাহাজের ধাক্কা লেগে বা জেলেদের জালে আটকা পড়ার পর এটিকে পিটিয়ে হত্যা করা হয়। যা পরে ভেসে এসেছে উপকূলে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, মৃত ডলফিনটি উদ্ধার করে মাটিতে পুঁতে দেওয়ার জন্য মৎস্য বিভাগ ও বনবিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ