প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৩, ৫:৪৩ অপরাহ্ণ
দক্ষিণ মহুরিপাড়া শিক্ষা নিকেতনে বিজয় দিবস উদযাপন,পরিচালনা পর্ষদ গঠিত

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজার সদরের ঝিলংজা লিংকরোড়ের দক্ষিণ মহুরীপাড়া পাড়া আদর্শ শিক্ষা নিকেতন (দাখিল মাদ্রাসা) উদ্দ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের আলোচনা সভা, র্যালী ও দোয়া মাহফিল আনুষ্টিত হয় । শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলমের সভাপতিত্বে, শিক্ষক আয়াছুর রহমান বাদশাহর সঞ্চালনায় র্যালী পরবর্তী সভায় প্রধান অতিথি ছিলেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লিয়াকত আলী।বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীন, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবক নাছির উদ্দীন ও মোঃ জায়েদ।
বক্তারা বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আরো নিরলস পরিশ্রম করতে হবে।শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দিতে হবে। শিশুদের মননে,মেধায়,সৃজনশীলতায় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার বীজ বপন করতে হবে।সর্বক্ষেত্রে বাংলাকে অগ্রাধিকার দিতে হবে।সর্বশেষ আদর্শ শিক্ষা নিকেতনের সাবেক অধ্যক্ষ স্থানীয় মসজিদের খতিব মৌলনা আবদুল করিমের মোনাজাতে ৩০ লক্ষ শহীদের মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘটে।
এরপর দুপুর ১২ টায় প্রতিষ্টানের অধ্যক্ষ মোঃ আলমের সভাপতিত্বে দাতা,শিক্ষক, অভিভাবক ও শিক্ষানুগীদের সমন্বয়ে অফিস কক্ষে বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এতে বিধি মোতাবেক প্রতিষ্টান পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে ১১ সদস্যের পরিচালনা পরিষদ গঠিত হয় । সকলের সম্মতিতে লিয়াকত আলীকে সভাপতি, এইচ এম ফরিদুল আলম শাহীনকে সহসভাপতি ও মোঃ আলমকে সদস্য সচিব করে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়। উক্ত বৈঠকে আবদুল করিম ও আয়াছুর রহমান বাদশাহ শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।দাতা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করা হয় আকবর আহমদকে। অভিভাবক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন,মৌ মোঃ রিদোয়ান, মোঃ মনিরুল আলম, মোঃ নাছির ও মোঃ নাঈম।শিক্ষানুরাগী হিসাবে অন্তর্ভুক্ত করা হয় মোঃ জায়েদকে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.