
মোরেলগঞ্জ প্রতিনিধি : ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে বাগেরহাটের মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জ্ঞাপন করেছে সর্বসাধারণ। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি দেওয়া হয়।
ভোর ৬.৪৫ মিনিটে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের নেতৃত্বে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, থানা পুলিশ, আনসার ভিডিপি, মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস, উপজেলা স্কাউটস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন,সাংবাদিকবৃন্দসহ সর্বস্তরের মানুষ।
এ সময় আর উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন, প্রকল্প কর্মকর্তা মো. আব্দুলাহ আল জাবিরসহ সকল সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এরপরে সকার ৮.৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্ত করে বিজয় দিবসের কুচকাওয়াজের শুভ উদ্বোধন করা হয়।
পরে সেখানে প্যারেড পরিদর্শণ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে মোরেলগঞ্জ থানা পুলিশ, আনসার ভিডিপি সদস্য, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এবং অনুষ্ঠান শেষে পুরুস্কার বিতরন করা হয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল