প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৩, ৩:৫৯ অপরাহ্ণ
শহীদ সদস্যদের সংবর্ধনা না দিয়ে স্থান ত্যাগ করলেন প্রতিমন্ত্রীর জাকির হোসেন

কুড়িগ্রাম প্রতিনিধি: মহান বিজয় দিবসে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি উপস্থিত না থাকায় ক্ষোভ ঝাড়লেন উপস্থিত মুক্তিযোদ্ধাবৃন্দ। এ ঘটনায় মুহুর্তের মধ্যে সর্বত্র এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
পরে মুক্তিযোদ্ধাদের অনুরোধে পরিস্থিতি শান্ত হয়ে উঠে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার ১৬ বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে।
যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুল কাদের সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিমন্ত্রী জাকির হোসেন সূর্য্যদয়ের সাথে সাথে শহীদ বীরমুক্তিযোদ্ধাদের স্বরণে শহীদ মিনার, বঙ্গবন্ধু ম্যূরাল ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ পুষ্পস্তবক অর্পণ শেষে রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াচ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। পরে তিনি বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা না দিয়ে স্থান ত্যাগ করেন। তিনি আরো বলেন, প্রতিমন্ত্রী জাকির হোসেনও একজন বীরমুক্তিযোদ্ধার সন্তান। সে কিভাবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা না দিয়ে চলে গেলেন এবং বলেও গেলেন না। আমরা সেটা বুঝতে পারছি না। আমরা তার কাছে অনেক কিছুর আশাবাদি। তবে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, উপজেলা পনিষদ চেয়ারম্যান ইমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি ও মোজাফ্ফর হোসেন, অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব সহ অনেকেই।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.