হোম » সারাদেশ » শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা 

মারুফ বিল্লাহ রুবেল, শ্যামনগর : নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
দিবসটি উপলক্ষে ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রান কেন্দ্র অবস্থিত শহীদ মিনারে  রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু,সাংগঠনিক সম্পাদক গাজী আলিম, যুগ্ন সাধারন সম্পাদক মারুফ বিল্লাহ রুবেল, যুগ্ন সাধারন সম্পাদক বিজয় মন্ডল,আসাদুজ্জামান, আজিজুল হক,মনিরুজ্জামান জুলিয়েট ও প্রমুখ।
এছাড়াও এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!