হোম » সারাদেশ » দৌলতপুরে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতপুরে স্বতন্ত্র প্রার্থীর উঠান বৈঠক অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী, দৌলতপুর উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী’যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক,বিশিষ্ট দানবীর, সালাউদ্দিন মাহমুদ জাহিদের উঠান বৈঠক উনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ই ডিসেম্বর, দৌলতপুর উপজেলার কলিয়া বাজার ও পাঁচকলিয়া আবু হানিফের বাড়িতে, বিকালে ভিন্ন ভিন্ন সময়ে উক্ত উঠান বৈঠক উনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের জনগনের মনোনীত স্বতন্ত্র প্রার্থী, সালাউদ্দিন মাহমুদ জাহিদ।
তিনি বলেন আমাকে একটিবার সুযোগ দিন, আমি আপনাদের সেবা করতে চাই, গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই, ঘিওর,দৌলতপুর শিবালয়ের আপামর জনগণের বন্ধু হতে চাই। আপনাদের দোয়ায় আমার টাকা পয়সার অভাব নাই, শুধু আপনাদের দোয়া ও ভোট প্রত্যাশী। আমি নির্বাচনে আসার আগ থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের জন্য সহযোগিতা করে আসছি ।
এ সময় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, মোঃ ফরিদ আহমেদ, চকমিরপুর ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ শফিক, কলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, যুবলীগ নেতা আবু হানিফ, ধামশ্বর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ তারেক হাসান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, কলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রাসেল মিয়া, মোঃ সোরহাব মাতব্বর আগকলিয়া, মোঃ রফিকুল ইসলাম আগকলিয়া প্রমুখ সহ কয়েক হাজার সাধারণ জনগণ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!