
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় সাংগঠনিক অনিয়ম,
সংগঠন শৃঙ্খলা বিরোধী কর্মতৎপরতায় লিপ্ত থাকার অভিযোগ এনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তেজগাঁ কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশীদনহ ৭ শীর্ষ নেতাকে দলীয় পদ হতে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির জরুরী সভায় এ
সিদ্ধান্ত নেয়া হয়।
উপজেলা আওয়ামী লীগ সুত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁ কলেজের অধ্যক্ষ ড. হারুন অর রশিদ সাংগঠনিক পদে থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালএর পক্ষে কাজ না করার
অভিযোগ উঠে।
তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকা আপন বড় ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য ও তেজগাঁ কলেজের সাবেক অধ্যক্ষ আবদুর রশীদএর পক্ষে কাজ করার অভিযোগ ওঠায় দলের উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক্#৩৯; হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত দেয়া হয়। এ ছাড়াও উপজেলার পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম (বাংলার বাবু) এর স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন বাদল, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন এর স্থলে সহ সভাপতি মনিরুজ্জামান মনি, ডোয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল ফকিরএর স্থলে সহ সভাপতি বাবু অজয় কুমার ভৌমিক, মহাদান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনএর স্থলে সহ সভাপতি ওমর আলী, সাতপোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামএর স্থলে যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলামকে, সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি ও সরিষাবাড়ী কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজানএর স্থলে সহ সভাপতি বিল্লাল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে পদায়ন করা হয়েছে।
বিষয়টি জামালপুর জেলা আওয়ামী লীগের পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থকবে বলে জানাগেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশাএর সভাপতিত্বে দলের জরুরী সভায় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী আসনের দায়িত্ব প্রাপ্ত নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অধ্যক্ষ আব্দুল হামিদ, জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক এডভোকেট মো: আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন
সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম প্রমূখ।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন বিষয়ে অলোচনার জন্য গত ১২ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা ও যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম স্বাক্ষরিত কার্য-নির্বাহী কমিটির জরুরী সভার চিঠি দেয়।
এ বিষয়টি সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুস সালাম নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব তেঁজগাও থানা আওয়ামী লীগের সভাপতি, জেলা ও উপজেলা আওয়ামীলীগের সদস্য শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ মোঃ আবদুর রশীদ এলাকার জনগন, দলীয় নেতাকর্মীদের প্রচন্ড চাপে সতন্ত্র নির্বাচন করতে বাধ্য হন বলে নেতাকর্মীরা জানিয়েছেন।
তিনি গত তিন তিনটি জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় আওয়ামীলীগের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সংখ্যাগরিষ্ট সদস্যদের সমর্থন পেয়েও নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করতে পারেননি।