হোম » সারাদেশ » পোরশায় এসো মুক্তির গল্প শুনি

পোরশায় এসো মুক্তির গল্প শুনি

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধি : শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত রাখতে বর্তমান প্রজন্মের জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের মুখে স্বাধীনতার গল্প।

আজ বুধবার ১৩ ডিসেম্বর ২০২৩ বেলা ১১ টায় পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ডিগ্রী কলেজের হলরুমে অনুষ্ঠিত হলো মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এসো মুক্তির গল্প শুনি।
নতুন প্রজন্ম জানে না মুক্তিযোদ্ধারা কিভাবে যুদ্ধ করে ১৯৭১ সালে এ দেশকে স্বাধীন করেছিল। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অর্জিত বাংলাদেশের কথা স্মরণ করিয়ে দিতে আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠান।

মানুষ গড়ার কারিগর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শ্রাবনী রায়।
তিনি বলেন আজকে মুক্তিযুদ্ধ না হলে আমি উপজেলা নির্বাহী অফিসার হতে পারতাম না, এই কলেজের অধ্যক্ষ হতে পারতেন না, হতে পারতাম না, পূর্ব বাংলার জনগণেরা বিভিন্ন দপ্তরের অফিসার।

অধ্যক্ষ মঞ্জুর মোর্শেদ চৌধুরী তার স্বাগত ভাষণে বলেন যাদের ত্যাগের মাধ্যমে এই বাংলাদেশ তাদের কথা তোমরা শুনবে জানবে এবং ভবিষ্যতের জন্য তৈরি হবে আমরা আজ আছি কাল থাকবো না।
১.বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম
২. বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী
৩.বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম
৪. বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক
৫.বীর মুক্তিযোদ্ধা জানু মন্ডল

অনুষ্ঠানে উপস্থিত থেকে একে একে মুক্তিযোদ্ধারা বলে গেলেন কিভাবে তারা ১৯৭১ সালে যুদ্ধ করেছিল কিভাবে আশ্রয় গ্রহণ করেছিল কিভাবে খেয়েছিল কিভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছিল দেশকে স্বাধীন করতে গিয়ে কতখানি ত্যাগ স্বীকার করেছিল ।

অত্র এলাকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী দাখিল আলিম ও কামিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আগ্রহ ভরে গল্প শুনলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীর মুক্তিযোদ্ধাদের কাছে কিছু প্রশ্ন করে অজানা তথ্য জানলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মনিরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিয়ার রহমান, সহকারী প্রধান আবু হেনা গোলাম মোস্তফা,  বাদকহেন্দা  দাখিল মাদ্রাসার সহকারি সুপারিনটেনডেন্ট মোঃ শফিকুল ইসলাম সহ আরো অনেকেই।
অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধা উপস্থিত সকল শিক্ষক দের উপহার তুলে দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মোর্শেদ চৌধুরী।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!