
আওয়াজ অনলাইন : সন্ধ্যা ৫টা নাগাদ প্রধান অতিথি বিআইএফসির সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অবঃ) আবদুল মান্নান উপস্থিত হন এবং শুভ উদ্বোধন ঘোষণা করেন বিশেষ বক্তব্য রাখেন।
তিনি বলেন, "বিভিন্ন আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদেরকে হ্যাসেল-ফ্রি শপিং এক্সপেরিয়েন্স দিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশের উদ্যোক্তারাও সেভাবেই কাজ করবেন"। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "একঝাঁক তরুণের সমন্বয়ে গঠিত ই-কমার্স প্রতিষ্ঠান তুসিবিডি ডটকমের উপকারিতা আমাদের গ্রাহকগণ ভোগ করবেন।"
এসময় উপস্থিত ছিলেন তুসিবিডি ডটকমের চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ। উক্ত অনুষ্ঠানকে আলোকিত করেন দেশ বরেণ্য সুরকার, গীতিকার ও সংগীত শিল্পী পথিক নবী। এছাড়াও বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়িক ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে যোগদান করেন।