হোম » সারাদেশ » ভেড়ামারায় প্রকৃতি ফাইন আর্টস স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভেড়ামারায় প্রকৃতি ফাইন আর্টস স্কুলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাহিদ হাসান : কুষ্টিয়া ভেড়ামারার স্বনামধন্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রকৃতি ফাইন আর্টস স্কুলের বার্ষিক চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় কাচারি পাড়া ৪ রাস্তা সংলগ্ন মোড়ে প্রকৃতি ফাইন আর্টস স্কুলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরার সভাপতিত্বে ও প্রকৃতি ফাইন আর্টস স্কুলের পরিচালিকা মিসেস রোকসানা রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডাক্তার আমিরুল ইসলাম মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান মিজান, আদর্শ কলেজের প্রভাষক নাজমুল আলম স্বপন, অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল আসাদুজ্জামান জুয়েল, সিনিয়র সাংবাদিক জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি রেজাউল করিম, জাতীয় দৈনিক মানব জমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি শাহ জামাল, সাংবাদিক জাহিদ হাসান সহ কমলমতি শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, প্রকৃতির ফাইন আর্টস স্কুলের সভাপতি ও সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক আজিজুল হাকিম।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!