হোম » সারাদেশ » ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে একাধিক মাদক মামলার চিহ্নিত আসামি গোলাম মোস্তফা (৪০) নামে এক মাদক কারবারিকে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রবিবার ১০ ডিসেম্বর সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।তার বিরুদ্ধে থানায় আগের আরও ৫টি মাদকের মামলা রয়েছে।

ধুনট থানার এসআই অমিত বিশ্বাস জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মোটরসাইকেল যোগে আমি সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গ্রেপ্তারি পরোয়ান মূলে, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার জন্য উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মথুরাপুর বাজারের পূর্ব পাশে পাকা রাস্তার উপরে একজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

বিষয়টি জানার পরে আমি সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি কৌশলে পালিয়ে যাবার চেষ্টা করে। তখন আমার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ তাকে হাতে নাতে আটক করি। আটকের পর উপস্থিত সকলের সামনে দেহ তল্লাশি করে তার পরিহিত টাওজারের পকেট থেকে ২১০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করি। পুলিশ আরও জানায়, গোলাম মোস্তফা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট দেশের বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে উপজেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে  বিক্রি করতো।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি গোলাম মোস্তফার নামে সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর বগুড়া আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!