প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১০:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৩, ১০:২১ পূর্বাহ্ণ
হাতীবান্ধায় বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা এস এস হাই স্কুল এন্ড টেকনিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ. জেলা হাজ্বী সমিতির সহ-সভাপতি, বিশিষ্ট ক্রীড়াবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান স্যার (৭২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত ১১টায় রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে নাতী-নাতনী, আত্নীয়, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার দুপুর ২ টায় জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.