
রবিউল হাসান লায়ন : আজ ১০ ডিসেম্বর-জামালপুর হানাদার মুক্ত দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার দুপুরে জামালপুরের জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শহরে বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি স্থানীয় বকুলতলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির প্রমুখ।

পরে শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান,পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসসহ আরো অনেকে

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান