হোম » সারাদেশ » জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্প বার্ষিক পরিদর্শন

জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্প বার্ষিক পরিদর্শন

মো: তারিকুর রহমান, স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জীবননগর থানাধীন রায়পুর পুলিশ ক্যাম্প  ০৯.১২.২০২৩  বেলা ০২:০০ ঘটিকায় বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ রিয়াজুল ইসলাম।
রায়পুর পুলিশ ক্যাম্প বার্ষিক পরিদর্শনকালে ক্যাম্পে কর্মরত অফিসার-ফোর্সের খাবার, ব্যারাক, ছুটিসহ অন্যান্য সুযোগ-সুবিধার ব্যাপারে খোঁজ নেন এবং ক্যাম্প ইনচার্জ, সহকারী ইনচার্জ ও অন্যান্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। নিয়মিতভাবে পুলিশী টহল, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং ক্যাম্প এলাকায় চুরি, ডাকাতি, দস্যুতা রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!