
মোঃআবদুল মুনাফ পিন্টু : না করলে দুর্নীতি দেশের হবে উন্নতি, নিজে করবো না দুর্নীতি অন্যকে ও করতে দিবো না দুর্নীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ৯ ডিসেম্বর শনিবার সকাল নয় ঘটিকায় আলোচনা সভা ও র্যালি আতার্তুক স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমার সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতে দমন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিজন বিহারী ভৌমিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, থানার ওসি (তদন্ত) রাসেল মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা সুজন কান্তি শর্মা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান হিরোসহ গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীবৃন্দ,স্কাউটের সদস্যব্ন্দৃ, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

পরে শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা, নারীর জন্য বিনোয়োগ সহিংসতা প্রতিরোধ এই প্রতিপাদ্যকে সমানে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা অনুষ্ঠান উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এবং চারজন জয়িতাদেকে সম্মানা তুলে দেন অতিথিবৃন্দগন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল