প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৩, ৬:২২ অপরাহ্ণ
নৃত্য শিল্পে অবদান রাখায় আমরা ক’জন শিল্পী গোষ্ঠীকে সম্বর্ধনা

রায়হানুল ইসলাম বগুড়া : নৃত্য শিল্পে অবদান রাখায় বগুড়ার সুনামধন্য সাংস্কৃতিক সংগঠন আমরা ক'জন শিল্পী গোষ্ঠীকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে । নৃত্য রং একাডেমি নওগাঁ আয়োজিত গুনী নৃত্যজন সম্মননা ও শাস্ত্রীয় নৃত্য সন্ধ্যা- ২৩ গত ৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে নওগাঁ সদর উপজেলা মিলানায়তনে মোরশেদা বেগম শিল্পীর সভাপতিত্বে নৃত্যজন সম্মাননা ও শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে দেশবরেণ্য ভরত নাট্যম নৃত্য গুরু বেলায়েত হোসেন খান, মনিপুরী নৃত্য বিশারদ তামান্না রহমান,, ওড়িশি নৃত্য বিশারদ বেনজির সালাম, বরেণ্য নৃত্য পরিচালক এম আর ওয়াসেক, রাজশাহীর বিশিষ্ট নিত্য পরিচালক হাসিব পান্নাকে সম্মাননা জানানো হয় এবং নৃত্য শিল্পে অবদান রাখবার জন্য আমরা ক'জন শিল্পী গোষ্ঠীকে সম্বর্ধনা জানানো হয়। আমরা ক' জন শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে ক্রেস্ট ও উত্তরীয় গ্রহণ করেন আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ, সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেশবরেণ্য নৃত্য পরিচালক এম আর ওয়াসেক ও দেশবরেণ্য মনিপুরী নৃত্যবিশারদ তামান্না রহমান। অনুষ্ঠানে নওগাঁ জেলার পুলিশ সুপার মোঃ রাশিদুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃত্যজন সম্মাননা প্রাপ্ত ব্যক্তিদের এবং আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর কর্ণধারদের হাতে ক্রেস্ট ও উত্তরীয় তুলে দেন। শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠানে এপার বাংলা ও ওপার বাংলার শিল্পীরা দলীয় ও একক শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নৃত্য রং একাডেমির পরিচালক সুলতান মাহমুদ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.