হোম » সারাদেশ » ফুলবাড়ী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং 

ফুলবাড়ী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং 

মো. মোরসালিন ইসলাম,দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী  পেঁয়াজের দামে লাগাম টানতে  ফুলবাড়ী উপজেলা  কাঁচাবাজারে কঠোর অভিযান পরিচালনা করেন।  
শনিবার ( ৯ ডিসেম্বর)  দুপুর ২ টার সময়  ফুলবাড়ীর শহরের  কাঁচাবাজারে এই অভিযান পরিচালনা করে  ৩ জন ব্যবসায়ীকে মোট ৫ হাজার  টাকা জরিমানা আরো করেন।
পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞা আরোপের পরই বাংলাদেশের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। হু হু করে বাড়ানো হচ্ছে এই কৃষিপণ্যটির দাম।
এ অবস্থায় বাজারে ফুলবাড়ী প্রশাসনের সহকারী কমিশনার  ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বাজার
নিয়ন্ত্রণে  পেঁয়াজের দামে লাগাম টানতে কঠোর অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!