হোম » সারাদেশ » রৌমারীতে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস২০২৩ পালিত 

রৌমারীতে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস২০২৩ পালিত 

কুড়িগ্রাম প্রতিনিধি: ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দূর্নীতি বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ কে সামনে রেখে আন্তর্জাতিক দূর্নীতি দিবস ২০২৩ ও মানববন্ধন পালন করা হয়েছে।
গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সকাল  ১০ টার দিকে উপজেলা গেট সংলগ্ন মহাসড়কে এ মানববন্ধন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আওয়াল, সহ-সভাপতি এসএম সাদিক হোসেন ও সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আব্দুস সামাদ খান, সিনিয়র প্রভাষক এমআর ফেরদৌস, সিনিয়র প্রভাষক আঞ্জুমানআরা, প্রভাষক ফরিদ উদ্দিন,এসআই জুয়েল প্রমূখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!