প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৩, ৬:১৫ অপরাহ্ণ
প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে-গাইবান্ধায় ৩২ পরীক্ষার্থীসহ ৩৭’জন গ্রেফতার

শাহজাহান সিরাজ: গাইবান্ধায় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইল এর মাধ্যমে জালিয়াতি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৪টি মাস্টার কার্ড, ২০টি ব্লুটুথ ,১৭ টি মোবাইল, ব্যাংক চেক ও স্টাম্প সহ মোট ৩৭ জনকে গ্রেফতার করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৩।
৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে অভিযান চালিয়ে জালিয়াতি চক্রের ৫ জন এবং ৩২ জন পরীক্ষার্থীসহ মোট ৩৭ জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরীক্ষার্থীরা জালিয়াতিচক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত জ্বালিয়েতি চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
এই জালিয়াতি চক্রের মূল হোতা মারুফ, মুন্না, সোহেল, নজরুল ও সোহাগ বিভিন্ন পরীক্ষার্থীকে ১৪ থেকে ১৮ লক্ষ টাকায় চাকরি দেয়ার প্রলোভন দিয়ে আসছিল বলে জানান, র্যাব-১৩ রংপুর বিভাগের অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.