
এম আর ওয়াসিম ভৈরব ( কিশোরগঞ্জ প্রতিনিধি : গত ৬ ডিসেম্বর বুধবার বিকেল ৫টায় ভৈরব পৌর শহরের কমলপুর নিউ টাউন এলাকায় অবস্থিত সরকারী লাইসেন্সবিহীন সূর্য মাদকাক্ত নিরাময় কেন্দ্র কে সিলগালা করেন, এবং উক্ত প্রতিষ্ঠানে সেবা ভর্তিকৃত ৯জন রোগীকে সরাকরী নিবন্ধনকৃত ভৈরব দুর্জয় মোড়ে অবস্থিত সৈয়দ আমেনা ভবনে অবস্থিত “অশ্রু মাদকাসক্ত ও পূনবার্সন কেন্দ্রে” রেফার্ড করেন,ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট মোঃ ইকবাল হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ,স্বরাষ্ট্র মন্ত্রানালয় কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম এর স্বাক্ষরতি ২য় বার গত ৪ মে ২০২৩ইং স্মরক নং ৫৮.০২.৪৮০০.০৬৪.৩৩.০১১.১৭.২১৭ কিশোরগঞ্জ জেলা প্রশাসক এর নিকট একটি লিখিত চিটিতে উল্লেখ্য লাইসেন্সবিহিন অবৈধভাবে পরিচালিত “সূর্য” মাদকাসক্ত নিরাময় ও পূনবার্সন কেন্দ্র বন্ধ করার প্রসঙ্গে বিভিন্ন সূত্রে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে মোঃ মাহবুব নামীয় এক ব্যাক্তি “সূর্য” মাদকাসক্ত নিরাময় ও পূনবার্সন কেন্দ্র নামে কিশোরগঞ্জের ভৈরবের কমলপুর নিউ টাউনে পরিচালনা করছে।
এই অবৈধ “সূর্য” মাদকাসক্ত নিরাময় ও পূনবার্সন কেন্দ্র যে কোনো সময় বড় ধরণের দুর্ঘটান ঘটতে পারে। উক্ত প্রতিষ্ঠানের মালিক মাহাবুব। প্রতিষ্ঠানটি একতলা বেল্ডিংয়ে পরিচালিত হচ্ছে। এবং সেই বেল্ডিং এর মালিক নজরুল ও তাহমিনা দম্পত্তি যাহারা ইতালি প্রবাসী। প্রতিষ্ঠানটির উত্তরে খালি জায়গা দক্ষিনে অগ্নিবিনা বিদ্যা নিকেতন পশ্চিমে রবিনের একতলা সেমি পাকা বেল্ডিং উক্ত প্রতিষ্ঠানটির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স নাই,প্রতিষ্ঠানের মেইন গেইটে সাইন বোর্ডে গভঃ রেজি নং ৮০০৬ লেখা দেখা যোয়।
কিশের রেজি নং তাহা জানা যায়নি। এখানে কোনো ডাক্তার নেই, অবৈধভাবে পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কিশোরগঞ্জ বিভিন্ন সময়ে গেলে ভিতর থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পাই। অনেক ডাকাডাকির পরেও কেউ তালা খুলেনা। এভাবে চলতে থাকলে যে কোনো (প্রাণঘাতি) মতো দুর্ঘটনা ঘটতে পারে।
ইতিপূবে উক্ত “সূর্য” মাদকাসক্তি চিকিৎসা ও নিরাময় কেন্দ্রটি বন্ধের ব্যবস্থা নেওয়ার জন্য স্মারক নং ৫৮.০২.৪৮০০.০৬৪.৩৩.০১১.১৭-২৩ তারিখ ১৯ জানুয়ারী ২০২৩ইং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কিশোরগঞ্জ বরাবর আবেদন করা হয়। এমতাবস্থায় লাইসেন্সেবিহিন অবৈধভাবে পরিচালিত “সূর্য” মাদকাসক্ত নিরাময় ও পূনবার্সন কেন্দ্রটি বন্ধ করার দ্রুত সময়ে পদক্ষেপ গস্খহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় মুন্সিখানার সহকারী কমিশনার ফাতেমা তুজ জোহরা গত ১৬ জুলাই ২০২৩ইং স্মারক নং ০৫.৪১.৪৮০০.০১৩.০৯.১১৯.১৮.৮৫০ ভৈরব উপজেলা নির্বাহী অফিসার এর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দিলে উক্ত নির্দেশনাটি উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি আমলে নিয়ে গত ৬ ডিসেম্বর বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিেেষ্ট্রট মোঃ ইশবাল হোসেন উক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করেন। সিলগালার একদিন পর সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত সিলগালাটি নেই।
“সূর্য” মাদকাসক্ত নিরাময় ও পূনবার্সন কেন্দ্রের মালিক মোঃ মাহাবুব আলম এর ব্যবহৃত ০১৭১৫ ৮৭১৮১৫ নাম্বারে বার বার ফোন দিলেও নাম্বারটি বন্ধ পাওয়া যায়। অশ্রু মাদকাসক্ত নিরাময় ও পূনবার্সন কেন্দ্রেরে চেয়ারম্যান আরমান উল্লাহ বলেন, গত ৬ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় সরকারী লাইসেন্সবিহীন সূর্য মাদকাক্ত নিরাময় কেন্দ্র কে সিলগালা করে, উক্ত প্রতিষ্ঠানে ভর্তিকৃত ৯জন রোগীকে উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হোসেন আমার প্রতিষ্ঠানে রেফার্ড করে যান।
এব্যাপারে মাদকদ্রব্য অধিদপ্তর ভৈরব (খ) সার্কেল এর পরিদর্শক মাসুদুর রহমান বলেন, উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকবাল হোসেন প্রতিষ্ঠানটি বন্ধ করে সিলগালা করে দেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (খ) ভৈরব সার্কেল এর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল