
মো. মোরসালিন ইসলাম, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে বোরো ধান সংগ্রহের লক্ষ্যে উপজেলার ৩ হাজার ৩ শত ১৪টি আবেদনের পৃক্ষিতে উম্মুক্ত লটারীর মাধ্যমে ২শত ৯৪ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর^র) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্র্মকর্তা মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে কৃষকের মাধ্যমে ৬ শত ৭৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষে উম্মুক্ত লটারী শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসার উদ্দিন, চালকল মালিক সমিতির সভাপতি সামসুল মন্ডল, উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ওসি এলএসডি মাহমুদ মোঃ ইমরানসহ খাদ্য অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন। এ বছর লটারীর মাধ্যমে নির্বাচিত প্রতি একজন কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ৩ টন ধান সংগ্রহ করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান