
আসাদ হোসেন রিফাত : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গীমারী সীমান্তে এক নারী বিএসএফের হাতে লাঞ্চিত হওয়ার অভিযোগ এলাকাবাসীর।
জানাগেছে,মঙ্গলবার সকালে উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পকেট এলাকায় ৮৯৩ নং পিলারের কাছে ভারতীয় কাটা তারের পাশে পোশাক শুকাতে গিয়ে ভারতীয় বিএসএফের হাতে লাঞ্চিত হয়েছেন জোহরা বেগম (৪৮) নামে এক নারী। তার পিতার নাম নেহাল উদ্দিন।
তবে নাম প্রকাশের অনিচ্ছুক অনেকে বলেন, ওই নারী মাদক আনতে গিয়েছিল সীমান্তে।
এ সময় সেখানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশী বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
সিঙ্গিমারী বিজিবি’র ক্যাম্পের ইনচার্জ নাসির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করি। তাৎক্ষনিক বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় বাংলাদেশের বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার