প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৩, ১:৫৮ অপরাহ্ণ
হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসনের উদোগে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভার আয়োজন করে উপজেলা প্রশসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) নাশিতা-তুল ইসলাম, হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুর মিয়া, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শাহ মাহবুবুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.