প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৩, ৪:৫০ অপরাহ্ণ
হাতীবান্ধা শিশু নিকেতনে বিদায়, অভিভাবক ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

মিজানুর রহমান: লালমনিরহাটের হাতীবান্ধা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত, শিশু শিক্ষার্থীদের গড়ে তোলার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শিশু নিকেতনের উদ্যোগ ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়, অভিভাবক ও ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ তানজিম মনোয়ারের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, প্রভাষক হাজেরা বেগম, হাতীবান্ধা প্রেসক্লাব আহবায়ক কাজী আলতাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও আলাউদ্দিন মিয়া, অভিভাবকদের পক্ষে প্রাক্তন প্রধান শিক্ষক ফাতেমা বেগম, সাংবাদিক নূরল হক, ব্যাংকার হ্যাভেন প্রমুখ।
বক্তাগন শিক্ষার গুনগত মান উন্নয়ন, ফলাফল ও সার্বিক ব্যবস্থাপনা বিষয় নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.