
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রাম উপজেলায় চলতি মৌসুমে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির।
এ কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গাজীউল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাজেদুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সারমিন আক্তার, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি বদরুদ্দোজা তৌফিক, সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।
চলতি মৌসুমে নন্দীগ্রাম উপজেলায় কৃষকদের কাছ থেকে ৩০ টাকা দরে ৭৪৫ মেট্রিকটন ধান এবং ৪৪ টাকা দরে ৭৪২ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া