
এম আর ওয়াসিম, ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচরে অজ্ঞাত নামা (৩০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।
আজ ২৯ নভেম্বর বুধবার সকালে মরদেহটি ভৈরব- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ছয়সূতি ইউনিয়নের দ্বাড়িয়াকান্দি বাস ষ্ট্যান্ডের মাঝামাঝি সড়কের পাশে ঝুপের কাছে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান , ধারণা করা হচ্ছে ২০ / ২৫ দিনআগে মরদেহ টি এখানে পড়ে আছে। মরদেহটি বিকৃতি হয়ে যাওয়ায় সনাক্ত করা যাচ্ছে না।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান