হোম » সারাদেশ » বগুড়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো “সম্মিলিত ফেসবুক ফ্রেন্ড সোসাইটি” 

বগুড়ায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো “সম্মিলিত ফেসবুক ফ্রেন্ড সোসাইটি” 

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় রেলস্টেশনে থাকা ছিন্নমূল, বয়স্ক ও কর্মজীবী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে “সম্মিলিত ফেসবুক ফ্রেন্ড সোসাইটি” নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (২২ নভেম্বর) রাতে শহরের রেলস্টেশন এলাকায় অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। পর্যায়ক্রমে শহরের অন্যান্য এলাকায় আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে ঘোষণা দেন সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম বাপ্পী। এসময় সংগঠনের সহ-সভাপতি এম.এ মান্নান মিয়া, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, অতিরিক্ত সাধারণ সম্পাদক আল-আমীন, আবু জাফর, শিমুল ইসলাম, শাহরিয়ার ইসলাম সাদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে খুশি রেলস্টেশনে আসা আব্দুল আজিজ (৭০) নামে এক বৃদ্ধ।
তিনি রাতের বেলায় রিকশা চালান। গায়ে কোনরকমে একটা পুরোনো সোয়েটার ছিলো। এ সংগঠনের তরুণ যুবকরা যখন রিকশা থামিয়ে আমার গায়ে কম্বল জড়িয়ে দিলো তখন খুব ভালো লাগলো। রাতের আঁধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল উপহার দেয়ায় সংগঠনের কর্মীদের কাছে আমরা কৃতজ্ঞ। আল্লাহ্ পাক উনাদের মঙ্গল করবেন। কম্বল নিতে আসা কোহিনূর বেগম নামের এক বৃদ্ধা জানান, এর আগে আমাদের জন্য আগে কেউ এইভাবে রাতের আঁধারে খুঁজে খুঁজে বয়স্ক মানুষের পাশে দাঁড়াননি। তারা যে উপহার দিয়ে গেলেন, তা কোনদিন ভুলব না।
সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম বাপ্পী বলেন, শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। আমাদের সোসাইটির পক্ষ থেকে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা প্রমাণ করবো ইচ্ছে করলেই সব ধরনের সহযোগিতা করা যায়।
এক্ষেত্রে তিনি সমাজের বিত্তবানদের প্রতি এমন সমাজসেবা মুলক কার্যক্রমে অংশ গ্রহণ করতে অনুরোধ জানান। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা বলেন, দেশের সামাজিক উন্নয়ন ও মানুষের জীবনমানের উৎকর্ষতা সাধনের স্বপ্ন নিয়ে সংগঠনটি দীর্ঘ যাবত দেশের বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!